নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা জমা নেয়া হবে যা পোস্ট করে সময় নির্ধারণ করা হবে । যারা অন্তত ৪-৫ বছরের জন্য কিনতে চান কেবল তারা ক্রয় করুন ।
আমি গোল্ড বা সিলভারের ব্যবসায়ী নই বরং একজন মার্কেট এনালিস্ট ও ইনফ্লুয়েন্সার মাত্র । তবে বাজার থেকে সেরা পণ্যটা কিনে দিতে আমি সাহায্য করবো এবং সার্ভিস চার্জ গ্রহণ করবো । চার্জ সম্পর্কে ইনবক্সে জানিয়ে দেয়া হবে এবং এটা পরিবর্তনশীল ।
আপনাকে প্রদান করা হবে চান্দি রূপা । যা স্টিক বা রডের মত । নিচের ছবিতে এর আকৃতি দেখতে পাচ্ছেন । এটা ২৪ ক্যারেট এবং পিওরিটি কমপক্ষে ৯৯.৫% থাকবে যেন পুনরায় বিক্রি করার সময় ভালো রেট পেতে পারেন । বর্তমানে প্রতি ভরি চান্দি বিক্রি করার সময় ২০-৩০০ টাকা পর্যন্ত মার্কেটভেদে বাদ দেয়া হয় । যদিও ঢাকায় গড় রেট ১৫০ টাকা । আপনি রানিং বাজার রেটে ক্রয়-বিক্রয় করতে পারবেন ।
- জামানতের অর্থের পরিমাণ বাজারের উপর নির্ভর করে পরিবর্তন হয় । যেহেতু দাম বেড়ে গেছে তাই উল্লেখিত পরিমাণ নির্ধারণ করা হয়েছে । আপনি যদি টিমের সাথে জয়েন করতে চান তাহলে অবশ্যই জামানত প্রদান করতে হবে ।
- জামানতের অর্থ বিকাশ বা নগদ এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করে পরিশোধ করতে হবে ।
- আপনি যদি নির্ধারিত দিনে উপস্থিত না হন তাহলে জামানতের টাকা বাতিল করা হবে ।
- আপনি যদি নির্ধারিত দিনের কমপক্ষে ১২ ঘণ্টা পূর্বে উপস্থিত হতে না পারার বিষয়টা ইনবক্সে নিশ্চিত করেন তাহলে সার্ভিস চার্জ কেটে বাকি টাকা ফেরত দেয়া হবে ।
- আপনি যদি নির্ধারিত সময়কালীন অনুপস্থিতির বিষয়ে জানান তাহলে জামানতের ৫০% ফেরত দেয়া হবে । কারণ আপনার অর্থ দ্বারা বুকিং নিশ্চিত করা হয় ও আপনি না এলে তারা কিছুটা ক্ষতির মুখে পড়ে ।
- ইভেন্ট শেষ হলে প্রতিটা মেম্বারের কাছ থেকে নাম্বার গ্রহণ করে টাকা ফেরত দেয়া হবে । সময়কাল ৪৮-৭২ ঘণ্টা । সিলভার ক্রয় করেই বারবার জামানতের টাকা চাইবেন না ।
- জামানতের টাকা ফেরত দেয়ার জন্য ইনবক্সে নাম্বার চাইলে যদি ৩ দিনের ভেতর সাড়া না দেন তাহলে বাকি টাকা আর পাবেন না ।
- টাকা পরিশোধ করা যাবে ক্যাশ অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে । যদি বিকাশ, নগদ, রকেট ব্যবহার করতে চান তাহলে উইথড্র ফি আপনাকে বহন করতে হবে । এছাড়া ব্যাংক কার্ডের মাধ্যমে পে করতে চাইলে ২% ফি বহন করতে হবে ।
- প্রতিষ্ঠান যদি আপনার হয়ে ল্যাব টেস্ট সরবরাহ করে তাহলে প্রতি স্টিকের জন্য ১৫০ টাকা চার্জ করবে । এবং হলমার্কের জন্য ফি নিবে । এবং সামান্য যাতায়াত ফি নিতে পারে ।
- আপনি নিজেই ল্যাব থেকে উক্ত টেস্টগুলি করে নিতে পারেন ।
- যেহেতু রমজান মাস চলমান তাই বিশেষ অনুরোধে সবকিছু তারা করে দিতে পারে । কেননা, ল্যাবে দৌড়াদৌড়ি করা বেশ প্যারাময় ।
- বিশেষ অনুরোধের প্রেক্ষিতে আপনাদের ক্যাশমেমো, টনস, হলমার্ক সবকিছু করে দেয়া হবে । আপনি শুধু ফি বহন করবেন ।
- অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে ক্যাশমেমো, টনস অথবা ক্যাশমেমো ও হলমার্ক নিয়ে খুশি থাকতে হবে । আপনি পরবর্তীতে সেটা নিজে করে নিতে পারবেন । যদিও ল্যাবগুলি একটা বিষয় পরীক্ষা করে না । তারা উভয় বিষয় পরীক্ষা করে টাকা চাইবে ।
- যদি ক্যাশ-মেমো হারিয়ে ফেলেন, টনস রিপোর্ট হারিয়ে ফেলেন তাতে ভয়ের কিছু নেই । গোল্ডের মত সিলভার লেনদেনে এগুলি জরুরী নয় । সারাদেশে আপনি এগুলি ছাড়া বিক্রি করতে পারবেন এবং তারা টেস্ট করে দেখবে আপনার পণ্যটা আসল কিনা । আর কোন কাগজ দরকার হয় না ।
- স্পটে এসে ডেকে নিয়ে টাকা সাধবেন না । এবং এর বিপরীতে সুবিধা চাইবেন না । এসব অপছন্দ করি ।
- যিনি আগে জামানত প্রদান করবেন তিনি আপনার আগে সিরিয়াল পাবেন ।
- কোন রকম তদবীর চলবে না । আপনি যদি জামানত না দিয়ে উপস্থিত হন এবং সিলভার কেনার আশা করেন তাহলে লাভ নাই । আপনাকে সিলভার পূর্বের সময়ের মত আর দেয়া হবে না ।
- ম্যানেজ করে দেয়া যদি সম্ভব হয় তাহলে তখনকার বাজার রেট অনুযায়ী কিনতে পারবেন । এক্ষেত্রে সবার শেষে নিতে পারবেন স্টক থাকার উপর নির্ভর করবে ।
- আপনি যদি নির্ধারিত চাহিদার বেশী নিতে চান তাহলে অপেক্ষা করতে হবে । এবং স্টকের উপর নির্ভর করবে কতটুকু নেয়া যাবে ।
- আপনি যদি ফেসবুকে মেসেজ দিয়ে আমাকে রিচ করতে না পারেন তাহলে যেকোনো পোস্টে মেনশন করুন এবং কি বিষয়ে কথা বলতে চান হিন্টস দিন । তারপর ইনবক্সে লিখুন । এতে আপনাকে রিপ্লাই করা হবে ।
- আপনি যদি হাই, হ্যালো, টাইপ মেসেজ দেন তাহলে রিপ্লাই এর আশা করবেন না ।
- আপনার সমস্যা বা জিজ্ঞাসা লিখলেই কেবল রিপ্লাই করা হবে । " সোনার দাম কবে কমবে, রূপার দাম বাড়বে কবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আশা করবেন না । এগুলি নিয়ে পোস্টেই মতামত শেয়ার করা হয় এবং দামের উঠা-নামা নিয়ে পোস্ট করা হয় ।
হোম ডেলিভারী রুলস
এই অংশটুকু রুলস নয় তবে জানতে হবে
আমরা অলংকার তৈরি করি । আমাদের কাছে বেস্ট গ্রেড বলে কিছু নাই । এতে খাদ মেশানোর পর এটা বেস্ট গ্রেড থাকে না । ৯৯.৫ গ্রেড যে দামে আমরা ক্রয় করি সেটা হল দেশীয় বেস্ট গ্রেড । যদিও অধিকাংশ সময় চান্দি ৯৯.৭০-৯৯.৮৫% হয়ে যায় তাই বাড়তি টাকা ব্যয় করে বিদেশী ফাইন সিলভার ক্রয় করি না । মাত্র ০.৪ গ্রেড বেশী পিওরিটির জন্য আমরা ডাবল দাম দিতে চাই না । তাই আমাদের বাজারে ফাইন সিলভারের কদর নাই ।
অনলাইন পেজ ও প্রতিষ্ঠানগুলি ফাইন সিলভার বিক্রি করার সময় দাম থেকে ২০% বাদ দেয়ার কথা জানিয়ে থাকে । কিন্তু বাস্তব একেবারে উল্টো । অন্যদিকে চান্দি রূপা দীর্ঘদিন ধরে বিক্রি করতে গেলে তারা ভরি প্রতি ৫০-১৫০ টাকা গড়ে বাদ দেয় । এবং সিলভারের অলংকার বিক্রিতে ৪০% বাদ দেয়া হয় । কিন্তু অনেকেই পাকা রূপা বা এসিড চান্দি বা দেশী চান্দির সাথে অলংকারের হিসাব গোজামিল করে বিভ্রান্তিকর অবস্থায় পতিত হয় ।
আশা করি আপনার বুঝতে পেরেছেন আমি কোন কারণে ফাইন সিলভার বাদ দিয়ে দেশীয় সিলভার নিজে বিনিয়োগ করেছি এবং আপনাদের কাছে এটাকে প্রোমট করেছি । আপনি বিভিন্ন স্থানে প্রশ্ন করে উপরের কথাগুলি মিলিয়ে নিতে পারেন । মোটাদাগে এই জবাবটা পাবেন ইনশাল্লাহ ।
গোল্ড সিলভার সম্পর্কে আরো জানতে ভিজিট করুন - https://onlinehelp360.com/
পোস্ট সর্বশেষ আপডেট - ১২ এপ্রিল, ২০২৬ ।

No comments:
Post a Comment