Sunday, March 1, 2026

Terms and Conditions - প্রতিটা লেখা পড়বেন অন্যথায় আপনার ভুলের দায় কেউ নিবে না

নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা জমা নেয়া হবে যা পোস্ট করে সময় নির্ধারণ করা হবে । যারা অন্তত ৪-৫ বছরের জন্য কিনতে চান কেবল তারা ক্রয় করুন ।  

আমি গোল্ড বা সিলভারের ব্যবসায়ী নই বরং একজন মার্কেট এনালিস্ট ও ইনফ্লুয়েন্সার মাত্র । তবে বাজার থেকে সেরা পণ্যটা কিনে দিতে আমি সাহায্য করবো এবং সার্ভিস চার্জ গ্রহণ করবো । চার্জ সম্পর্কে ইনবক্সে জানিয়ে দেয়া হবে এবং এটা পরিবর্তনশীল । 

আপনাকে প্রদান করা হবে চান্দি রূপা । যা স্টিক বা রডের মত । নিচের ছবিতে এর আকৃতি দেখতে পাচ্ছেন । এটা ২৪ ক্যারেট এবং পিওরিটি কমপক্ষে ৯৯.৫% থাকবে যেন পুনরায় বিক্রি করার সময় ভালো রেট পেতে পারেন । বর্তমানে প্রতি ভরি চান্দি বিক্রি করার সময় ২০-৩০০ টাকা পর্যন্ত মার্কেটভেদে বাদ দেয়া হয় । যদিও ঢাকায় গড় রেট ১৫০ টাকা । আপনি রানিং বাজার রেটে ক্রয়-বিক্রয় করতে পারবেন । 

দেশি চান্দি রূপা

আপনাকে যা দেয়া হবে

- ক্যাটাগরিঃ চান্দি বা দেশী রূপা
- গ্রেডঃ ৯৯.৫
- আকৃতিঃ স্টিক বা রড
- পরিমাণঃ কমপক্ষে ৫ ভরি
- লোকেশনঃ ঢাকা
- কুরিয়ারঃ শুধুমাত্র ঢাকা
- দামঃ সেদিনের বাজার রেট । প্রাইস রেঞ্জ ৩৮০০-৪২০০ টাকা ভরি ।
- জামানতঃ ২০০০ টাকা
- উপস্থিতির সময়ঃ দুপুর ১২ টা ।
- নেক্সট ইভেন্টঃ শনিবার, ১৮ ই এপ্রিল ২০২৬ ।

১। জামানতের টাকা ফেরতযোগ্য । যদি স্পটে না আসেন তাহলে টাকা বাতিল । চার্জ কেটে পরবর্তী ২-৩ দিনের ভেতর টাকা ফিরিয়ে দেয়া হয় ।
  • জামানতের অর্থের পরিমাণ বাজারের উপর নির্ভর করে পরিবর্তন হয় । যেহেতু দাম বেড়ে গেছে তাই উল্লেখিত পরিমাণ নির্ধারণ করা হয়েছে । আপনি যদি টিমের সাথে জয়েন করতে চান তাহলে অবশ্যই জামানত প্রদান করতে হবে ।
  • জামানতের অর্থ বিকাশ বা নগদ এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করে পরিশোধ করতে হবে ।
  • আপনি যদি নির্ধারিত দিনে উপস্থিত না হন তাহলে জামানতের টাকা বাতিল করা হবে ।
  • আপনি যদি নির্ধারিত দিনের কমপক্ষে ১২ ঘণ্টা পূর্বে উপস্থিত হতে না পারার বিষয়টা ইনবক্সে নিশ্চিত করেন তাহলে সার্ভিস চার্জ কেটে বাকি টাকা ফেরত দেয়া হবে ।
  • আপনি যদি নির্ধারিত সময়কালীন অনুপস্থিতির বিষয়ে জানান তাহলে জামানতের ৫০% ফেরত দেয়া হবে । কারণ আপনার অর্থ দ্বারা বুকিং নিশ্চিত করা হয় ও আপনি না এলে তারা কিছুটা ক্ষতির মুখে পড়ে ।
  • ইভেন্ট শেষ হলে প্রতিটা মেম্বারের কাছ থেকে নাম্বার গ্রহণ করে টাকা ফেরত দেয়া হবে । সময়কাল ৪৮-৭২ ঘণ্টা । সিলভার ক্রয় করেই বারবার জামানতের টাকা চাইবেন না ।
  • জামানতের টাকা ফেরত দেয়ার জন্য ইনবক্সে নাম্বার চাইলে যদি ৩ দিনের ভেতর সাড়া না দেন তাহলে বাকি টাকা আর পাবেন না ।

২ । রূপার স্টিকগুলি পুরোপুরি ৫ বা ১০ ভরির হয় না । অধিকাংশ ক্ষেত্রে ৪, ৪.৫, ৫.১, ৫.৬ অথবা ১১-১৩ ভরি পর্যন্ত থাকে তাই সেভাবে আর্থিক প্রস্তুতি নিয়ে উপস্থিত হতে হবে ।
  • টাকা পরিশোধ করা যাবে ক্যাশ অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে । যদি বিকাশ, নগদ, রকেট ব্যবহার করতে চান তাহলে উইথড্র ফি আপনাকে বহন করতে হবে । এছাড়া ব্যাংক কার্ডের মাধ্যমে পে করতে চাইলে ২% ফি বহন করতে হবে ।
৩ । ল্যাব থেকে প্রতি স্টিক টেস্ট করতে ১৫০ টাকা খরচ হয় । একে টনস বা রিপোর্ট বলা হয় । এটা যত্ন করে রেখে দিবেন । হলমার্ক ফি ৩৫ টাকা । যদিও অধিকাংশ ল্যাব সোনার হলমার্ক করলেও রূপার হলমার্ক করতে আগ্রহ দেখায় না । রিপোর্ট বা হলমার্ক যেকোনো একটা থাকলেই যথেষ্ট তবে মানসিক শান্তির জন্য দুটো করতে পারেন ।
  • প্রতিষ্ঠান যদি আপনার হয়ে ল্যাব টেস্ট সরবরাহ করে তাহলে প্রতি স্টিকের জন্য ১৫০ টাকা চার্জ করবে । এবং হলমার্কের জন্য ফি নিবে । এবং সামান্য যাতায়াত ফি নিতে পারে ।
  • আপনি নিজেই ল্যাব থেকে উক্ত টেস্টগুলি করে নিতে পারেন ।
  • যেহেতু রমজান মাস চলমান তাই বিশেষ অনুরোধে সবকিছু তারা করে দিতে পারে । কেননা, ল্যাবে দৌড়াদৌড়ি করা বেশ প্যারাময় ।
৪ । যেহেতু ২৪ ক্যারেট বিক্রির অফিসিয়াল অনুমোদন নেই তাই হোলসেল হাবগুলি ক্যাশ-মেমো দেয় না । অধিকাংশ প্রতিষ্ঠান ক্যাশ-মেমো দিতে চায় না । অনুমোদনহীন লেনদেন করলে তারা সমিতি দ্বারা লাইসেন্স বাতিল বা জরিমানার সম্মুখীন হয়ে থাকে ।
  • বিশেষ অনুরোধের প্রেক্ষিতে আপনাদের ক্যাশমেমো, টনস, হলমার্ক সবকিছু করে দেয়া হবে । আপনি শুধু ফি বহন করবেন ।
  • অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে ক্যাশমেমো, টনস অথবা ক্যাশমেমো ও হলমার্ক নিয়ে খুশি থাকতে হবে । আপনি পরবর্তীতে সেটা নিজে করে নিতে পারবেন । যদিও ল্যাবগুলি একটা বিষয় পরীক্ষা করে না । তারা উভয় বিষয় পরীক্ষা করে টাকা চাইবে ।
  • যদি ক্যাশ-মেমো হারিয়ে ফেলেন, টনস রিপোর্ট হারিয়ে ফেলেন তাতে ভয়ের কিছু নেই । গোল্ডের মত সিলভার লেনদেনে এগুলি জরুরী নয় । সারাদেশে আপনি এগুলি ছাড়া বিক্রি করতে পারবেন এবং তারা টেস্ট করে দেখবে আপনার পণ্যটা আসল কিনা । আর কোন কাগজ দরকার হয় না ।
৫ । যিনি আগে জামানত প্রদান করবেন তার সিরিয়াল আগে দেয়া হবে । আপনি যদি ১০ ভরি নিতে চান তাহলে সিরিয়াল হবে “ চান্দি রূপা - ১০ ভরি - ১নং । এখানে ১ নং মানে আপনার সিরিয়াল সবার আগে । স্পটে এসে তাড়াহুড়ো করবেন না । ধীরে-সুস্থে সময় নিয়ে আসবেন এবং ক্রয় করার পর স্টিকের সাথে পিওরিটির পরিমাণ এবং রিপোর্টের সাথে লেখা পরিমাণ ও ওজন ঠিক হয়েছে কিনা পরীক্ষা করে তারপর যাবেন । পরবর্তীতে আমাকে টানাটানি করতে পারবেন না । আপনাকেই নিজ দায়িত্বে শপে এসে সমস্যা সমাধান করতে হবে । যদি আমার উপস্থিতিতে সমস্যা হয় তাহলে সেটা আমি ডিল করবো ।
  • স্পটে এসে ডেকে নিয়ে টাকা সাধবেন না । এবং এর বিপরীতে সুবিধা চাইবেন না । এসব অপছন্দ করি ।
  • যিনি আগে জামানত প্রদান করবেন তিনি আপনার আগে সিরিয়াল পাবেন ।
৬ । আপনি কতটুকু সিলভার নিতে চান ইনবক্সে সঠিকভাবে নিশ্চিত করবেন । সে অনুযায়ী আপনাদের জন্য রূপা স্টক করা হবে । স্পটে এসে যদি আরও বেশী নিতে চান তাহলে ওই সময়ের বাজার রেট অনুযায়ী নিতে হবে ।
  • কোন রকম তদবীর চলবে না । আপনি যদি জামানত না দিয়ে উপস্থিত হন এবং সিলভার কেনার আশা করেন তাহলে লাভ নাই । আপনাকে সিলভার পূর্বের সময়ের মত আর দেয়া হবে না ।
  • ম্যানেজ করে দেয়া যদি সম্ভব হয় তাহলে তখনকার বাজার রেট অনুযায়ী কিনতে পারবেন । এক্ষেত্রে সবার শেষে নিতে পারবেন স্টক থাকার উপর নির্ভর করবে ।
  • আপনি যদি নির্ধারিত চাহিদার বেশী নিতে চান তাহলে অপেক্ষা করতে হবে । এবং স্টকের উপর নির্ভর করবে কতটুকু নেয়া যাবে ।
৭ । আপনার সাথে যদি অন্য কেউ আসে এবং ক্রয় করতে ইচ্ছুক হয় তাহলে আপনাকে প্রমিসিং রেট প্রদান করা হবে ও সাথে যিনি আসবেন তিনি বাজার রেটে ক্রয় করবেন । কোন তদবীর আর চলবে না ।

৮ । প্রতি ব্যাচে শৃঙ্খলা বজায় রাখতে নির্দিষ্ট সংখ্যক সদস্য নেয়া হয় । আপনি যদি নির্ধারিত সময়ে জামানত না দেন তাহলে পরের ব্যাচের জন্য অপেক্ষা করতে হবে ।

৯ । সার্ভিস চার্জ প্রযোজ্য । ফি সম্পর্কে ইনবক্সে জানিয়ে দেয়া হবে অথবা জিজ্ঞাসা করতে পারবেন । কিন্তু কমেন্ট বক্সে কোন জবাব দেয়া হবে না ।

বিশেষ নোটঃ যারা আগামী শনিবার ১৮ই এপ্রিল, ৫ম ব্যাচের সাথে যেতে চান তারা কমেন্টে আমার নাম মেনশন করবেন এবং ইনবক্সে সরাসরি জামানত পাঠানোর জন্য বিকাশ বা নগদ নাম্বার চাইবেন । এতে দ্রুততার সাথে আপনার ইনবক্সে পৌঁছে যাবো এবং নাম্বার দেয়া হবে ইনশাল্লাহ ।
  • আপনি যদি ফেসবুকে মেসেজ দিয়ে আমাকে রিচ করতে না পারেন তাহলে যেকোনো পোস্টে মেনশন করুন এবং কি বিষয়ে কথা বলতে চান হিন্টস দিন । তারপর ইনবক্সে লিখুন । এতে আপনাকে রিপ্লাই করা হবে ।
  • আপনি যদি হাই, হ্যালো, টাইপ মেসেজ দেন তাহলে রিপ্লাই এর আশা করবেন না ।
  • আপনার সমস্যা বা জিজ্ঞাসা লিখলেই কেবল রিপ্লাই করা হবে । " সোনার দাম কবে কমবে, রূপার দাম বাড়বে কবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আশা করবেন না । এগুলি নিয়ে পোস্টেই মতামত শেয়ার করা হয় এবং দামের উঠা-নামা নিয়ে পোস্ট করা হয় ।

হোম ডেলিভারী রুলস

হোম ডেলিভারী দেয়া হবে শুধুমাত্র ঢাকায় । কুরিয়ার কোম্পানিসমুহ এই জাতীয় পন্যের ঝুঁকি নিতে আগ্রহী হয়নি তাই সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো সম্ভব হচ্ছে না ।

১. অর্ডার করার জন্য ২৫% পেমেন্ট অ্যাডভান্স করতে হবে ।
২. হলমার্কসহ ল্যাবটেস্ট রিপোর্ট গ্রাহককে প্রদান করা হবে ।
৩. সিলভারের পিওরিটি কমপক্ষে ৯৯.৫০ নিশ্চিত করা হবে ।
৪. সিলভার বিক্রেতা নিজস্ব ব্যবস্থাপনায় সারা ঢাকা জুড়ে ডেলিভারী প্রদান করবে ও কাস্টমারের ঠিকানায় উপস্থিত হয়ে ডিজিটাল স্কেল দিয়ে ওজন মেপে সিলভার বুঝিয়ে দেয়া হবে ।
৫. ডেলিভারি ফি ২৫০ টাকা ।



বিঃদ্রঃ এখানে উল্লেখিত নিয়মগুলি প্রতি ব্যাচের সময় প্রয়োজনমত পরিবর্তন করা হবে ।



এই অংশটুকু রুলস নয় তবে জানতে হবে

দেশি চান্দির পাশাপাশি ৯৯৯ ফাইন সিলভার বিদেশ থেকে আমদানি করে অনেকে অনলাইন বা বিভিন্ন জুয়েলারি শপে বিক্রি করে । বেস্ট গ্রেড বাদ দিয়ে লন্ডন বুলিয়নের সেকেন্ড গ্রেড ৯৯.৫ কেন প্রমোট করছি এবং এটা নিয়ে কাজ করছি - এই প্রশ্ন আপনার মনে রয়েছে এটা আমি জানি । তাহলে জেনে রাখুন -

আমাদের জুয়েলারিগুলি শপগুলি কেবল অলংকার নিয়ে কাজ করে । আমাদের দেশে বার, কয়েন, স্টিকের কালচার এখনো গড়ে উঠেনি । বড়জোর ৬-৮ মাস এটা নিয়ে মাতামাতি শুরু হয়েছে । যেহেতু পুরাতন মানসিকতার লোকজনগুলি বর্তমানের সাথে আপডেট নয় তাই আন্তর্জাতিক বাজারের প্রভাব এখানে নেই । এই প্রভাব গড়ে উঠতে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে ।

ফাইন সিলভারের গ্রেড ৯৯.৯% হয়ে থাকে এবং চান্দির গ্রেড ৯৯.৫% হয়ে থাকে । ৯৮.৫% হল নিম্নমানের ২৪ ক্যারেট চান্দি । বিক্রেতারা ডাবল দাম দিয়ে ৯৯.৯ গ্রেড ক্রয় করতে চায় না । আমি তাতিবাজার, বায়তুল মুকারম, নিউমার্কেট, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ বড় সিটির জুয়েলারি ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করেছি দামের ব্যাপারে । মোটাদাগে, তাদের বক্তব্য হল,
আমরা অলংকার তৈরি করি । আমাদের কাছে বেস্ট গ্রেড বলে কিছু নাই । এতে খাদ মেশানোর পর এটা বেস্ট গ্রেড থাকে না । ৯৯.৫ গ্রেড যে দামে আমরা ক্রয় করি সেটা হল দেশীয় বেস্ট গ্রেড । যদিও অধিকাংশ সময় চান্দি ৯৯.৭০-৯৯.৮৫% হয়ে যায় তাই বাড়তি টাকা ব্যয় করে বিদেশী ফাইন সিলভার ক্রয় করি না । মাত্র ০.৪ গ্রেড বেশী পিওরিটির জন্য আমরা ডাবল দাম দিতে চাই না । তাই আমাদের বাজারে ফাইন সিলভারের কদর নাই ।

অনলাইন পেজ ও প্রতিষ্ঠানগুলি ফাইন সিলভার বিক্রি করার সময় দাম থেকে ২০% বাদ দেয়ার কথা জানিয়ে থাকে । কিন্তু বাস্তব একেবারে উল্টো । অন্যদিকে চান্দি রূপা দীর্ঘদিন ধরে বিক্রি করতে গেলে তারা ভরি প্রতি ৫০-১৫০ টাকা গড়ে বাদ দেয় । এবং সিলভারের অলংকার বিক্রিতে ৪০% বাদ দেয়া হয় । কিন্তু অনেকেই পাকা রূপা বা এসিড চান্দি বা দেশী চান্দির সাথে অলংকারের হিসাব গোজামিল করে বিভ্রান্তিকর অবস্থায় পতিত হয় ।


আশা করি আপনার বুঝতে পেরেছেন আমি কোন কারণে ফাইন সিলভার বাদ দিয়ে দেশীয় সিলভার নিজে বিনিয়োগ করেছি এবং আপনাদের কাছে এটাকে প্রোমট করেছি । আপনি বিভিন্ন স্থানে প্রশ্ন করে উপরের কথাগুলি মিলিয়ে নিতে পারেন । মোটাদাগে এই জবাবটা পাবেন ইনশাল্লাহ ।  




গোল্ড সিলভার সম্পর্কে আরো জানতে ভিজিট করুন - https://onlinehelp360.com/

পোস্ট সর্বশেষ আপডেট - ১২ এপ্রিল, ২০২৬ ।

Terms and Conditions - প্রতিটা লেখা পড়বেন অন্যথায় আপনার ভুলের দায় কেউ নিবে না

নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা জমা নেয়া হবে যা পোস্ট করে সময় নির্ধারণ করা হবে । যারা অন্তত ৪-৫ বছরের জন্য কিনতে চান কেবল তারা ক্রয় করুন ।   আমি ...